আত্রাইয়ে ৫বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আত্রাইয়ে ৫বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা

  • শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ::

নওগাঁর আত্রাইয়ে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর থেকে ধর্ষক গা ঢাকা দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ ফেব্রুয়ারী উপজেলার লাকবাড়ি গ্রামে।

Manual3 Ad Code

থানায় দায়েরকৃত মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শুকটিগাছা গ্রামের নূরুল ইসলামের সাথে গত ৮ বছর পূর্বে লাকবাড়ি গ্রামের আব্দুল শিকদারের কন্যা শিউলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঔরষে একটি কন্যা সন্তান জন্ম নেয়। সম্প্রতি তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে যায়। কন্যা সন্তান ছোট হওয়ায় মা শিউলী তাকে নিয়ে ২ বছর ধরে তার পিত্রালয় লাকবাড়ি গ্রামে অবস্থান করেন। এদিকে গত ১৩ ফেব্রুয়ারী শিউলীর ভাতিজা শহিদুল ইসলামের ছেলে মোশারফ হোসেন (১৮) নূরুল ইসলামের ৫ বছর বয়সী শিশু কন্যাকে ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে রক্তাক্ত করে। এ সময় ওই শিশু চিৎকার করতে থকলে তার মুখ গামছা দিয়ে চেপে ধরে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গ্রাম্য মাতবররা বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এদিকে ঘটনা জানতে পেরে মেয়ের বাবা বৃহস্পতিবার শিশু কন্যাকে সাথে নিয়ে এসে তিনি বাদি হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের পর থেকে আসামী গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!