প্রতিপক্ষের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন জকিগঞ্জের ইউপি মেম্বার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

প্রতিপক্ষের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন জকিগঞ্জের ইউপি মেম্বার

  • রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা  ::

Manual7 Ad Code

সিলেটের জকিগঞ্জের বারহাল ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আব্দুল সালাম সুবহানকে আগামী নির্বাচনে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে নির্বাচনী প্রতিপক্ষ তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অপপ্রচার, হুমকি এমনকি তার স্কুল, কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের ভয়ভীতি খারাপ আচরণ শ্লীলতাহানীর চেষ্টায় লিপ্ত। প্রভাবশালী প্রতিপক্ষ তার নির্বাচনী ব্যানার ফেষ্টুন ছিড়ে ফেলা সহ নানা অপপ্রচার এবং তাদের পরিবারের বিরুদ্ধে চুরি, মাদকের সাথে জড়িতসহ নানা অপ্রচার চালাচ্ছে। এসব হুমকি-ধমকি ও অপপ্রচারের কারণে ভয় ও লোকলজ্জায় ইউপি সদস্য বাড়ি ছেড়ে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে বসবাস করছেন। এ ব্যাপারে ভুক্তভোগী ইউপি মেম্বার আব্দুস সালাম সোবহান শনিবার বিকালে বড়লেখায় কাঠালতলী এলাকায় সংবাদ সম্মেলন করেছেন। এতে তিনি তার ওপর চালানো এ অমানবিক আচরণের ফিরিস্তি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে ইউপি মেম্বার সোবহান অভিযোগ করেন, আগামী নির্বাচনে আমার সাথে একই গ্রামের আব্দুল খালিকের ছেলে হেলাল আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবে। সে নির্বাচনী ফায়দা হাসিলের জন্য অসৎ উদ্দেশ্যে আমার ও পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তার সাথে জোটবদ্ধ হয়ে আলখাসুর রহমান, মখলিছুর রহমান, আব্দুল মালিক, বিল্লাল আহমদ শফিক আহমদ, আব্দুল্লা আল রাজু, আফতাব উদ্দিন চৌধুরী, আব্দুল মুমিনসহ অনেকে মিথ্যা অপবাদ তুলে হেয়প্রতিপন্ন করছে। তাদের অপতৎপরতায় আমার কলেজ পুড়ুয়া উপযুক্ত মেয়েকে বিয়ে দিতে পারছি না। আমার ভাইয়েরা বিদেশে থাকে। সঙ্গবদ্ধভাবে তারা আমি ও আমার পরিবারকে পাষানোর অপচেষ্টায় লিপ্ত। প্রকাশ্যে হুমকি দিচ্ছে। হামলার চেষ্টা চালিয়েছে। আমি লোকলজ্জায় ও নিরাপত্তাহীনতায় ২ মাস ধরে বাড়ি ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে বসবাস করছি। এ বিষয়ে সিলেট জেলা পুলিশ সুপার ও জকিগঞ্জ থানায় পৃথক অভিযোগ করেছি। আমি পুলিশ প্রশাসনের সহযোগিতা চাচ্ছি।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!