ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code
 এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন আয়োজনে মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটির প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, মুক্তযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে সাবেক কমান্ডার মজিবর রহমান, উপজেলা আ’লীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরকার মনোয়ার পাশা, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী প্রেসক্লাব, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
 সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা প্রমূখ। সভার শেষে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!