কমলগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

কমলগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

  • রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্পণ করে কর্মসূচির সূচনা করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী আশেকুল হক। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

Manual6 Ad Code

একে একে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, পৌর পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কমলগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্কাউটসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। রোববার সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবস পালন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!