দৈনিক আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা’র শ্রীমঙ্গল প্রেসক্লাবে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

দৈনিক আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা’র শ্রীমঙ্গল প্রেসক্লাবে মতবিনিময়

  • সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::

জাতীয় দৈনিক আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা কে শ্রীমঙ্গল প্রেসক্লাব এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সন্ধা ৮ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ক্লাবের সহসভাপতি দিপস্কর ভট্টাচার্য্য লিটন,সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, আমার সংবাদ মৌলভীবাজার প্রতিনিধি মো: মাহবুবর রহমান রাহেল, সিলেটের হালচাল প্রতিনিধি মিজানুর রহমান আলম, আমার সংবাদ শ্রীমঙ্গল প্রতিনিধি সোলেমান আহমেদ মানিক, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, দৈনিক করতোয়ার প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি সুমন মিয়া, ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি রূপক দত্ত প্রমূখ।

Manual5 Ad Code

পরে উপস্থিত সংবাদকর্মীদের সাথে মতবিনিময়ে দৈনিক আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা বর্তমান সময়ে পত্রিকার বিজ্ঞাপন এবং সার্কুলেশ নিয়ে বক্তব্য রাখেন। এসময় তিনি কিছু কিছু পত্রিকার সম্পাদক ও মালিকদের সমালোচনা করে বলেন, জেলা উপজেলা বা মফস্বল প্রতিনিধিদের বেতন ও কমিশন তারা সময় মতো পরিশোধ করেন না। সংবাদকর্মী ও পত্রিকা কে টিকিয়ে রাখা জন্য তিনিসহ তার পরিষদ প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অপেক্ষায় আছেন। তারা খুব শিঘ্রই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে পত্রিকার দুরাবস্থার কথা জানাবেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!