কমলগঞ্জে অগ্নিকান্ডে ব্যবসায়ীর ৪ লক্ষাধিক টাকার ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কমলগঞ্জে অগ্নিকান্ডে ব্যবসায়ীর ৪ লক্ষাধিক টাকার ক্ষতি

  • বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকান্ডে একটি মুদির দোকান পুড়ে ব্যবসায়ীর প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেছেন। উপজেলার মাধবপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও গ্রামে বিপিন সিনহার বাড়ির সামনে মোদীর দোকানে মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় আকস্মিকভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিপিন সিনহা জানান, আকস্মিক বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকান সম্পুর্ণরূপে পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। মাধবপুর ইউনিনয়নের স্থানীয় সদস্য মোতাহের আলী জানান ঘটনার সাথে সাথে প্রাথমিকভাবে স্থানীয়দের নিয়ে আগুন নেবানোর চেষ্টা করেছেন। ঘটনার খবর পেয়ে পরবর্তীতে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এ সিভিল ডিফেন্সের একটি দল এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Manual2 Ad Code

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, তারও ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। তবে গ্রামবাসী ও ফায়ার সার্ভিস দল আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনে দোকানের সব সামগ্রী ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এ সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার ভারপ্রাপ্ত লিডার ফারুকুল ইসলাম জানান, বিদ্যুৎ লাইনে ত্রুটি থাকার কারণে হয়ত আগুনের সুত্রপাত। তার ধারণণা আগুনে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!