বড়লেখায় আইসিটি ও অন্যান্য কার্যাবলী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

বড়লেখায় আইসিটি ও অন্যান্য কার্যাবলী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ৩ দিনব্যাপি আইসিটি ও অন্যান্য কার্যাবলী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে। সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার।

কনসালটিং ফার্ম উদয়, মির্জাপুর, টাঙ্গাইল ও এমসিডা মৌলভীবাজারের আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করেছে।

Manual8 Ad Code

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৫টি ইউনিয়নের সর্বমোট ২৫জন ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য অংশগ্রহণ করেন। আইসিটিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, উপজেলা প্রকৌশলী শামছূল হক ভুইয়া, লোকাল গভর্মেন্ট প্রশিক্ষণ কনসালটেন্ট আব্দুল্লাহ আল মামুন, সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্প (আরএআরপি) এমএমসি পার্টের টিম লিডার বিমল কান্তি কুড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রারি প্রকল্পের প্রশিক্ষণ সমন্বয়কারী শফিকুল ইসলাম, সহকারী প্রশিক্ষণ সমন্বয়কারী শাহেদুর রহমান প্রমূখ।

Manual7 Ad Code

প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নছিব আলী, কমর উদ্দিন, সিরাজ উদ্দিন, এনাম উদ্দিন প্রমুখ।

Manual6 Ad Code

এছাড়া উক্ত প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার তালিকাভূক্ত ২০০জন কৃষক দলের সদস্যকে পর্যায়ক্রমে সবজিচাষ, হাঁস-মুরগীপালন, গরুমোটা-তাজাকরণ, গাভীপালন, আধুনিক পদ্ধতিতে পুকুরে ও প্লাবন ভূমিতে সমাজভিত্তিক মাছ চাষ ছাড়াও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!