নদীর অবৈধ দখল উচ্ছেদ অভিযান : গুড়িয়ে দেয়া হলো ৯৮ টি স্থাপনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

নদীর অবৈধ দখল উচ্ছেদ অভিযান : গুড়িয়ে দেয়া হলো ৯৮ টি স্থাপনা

  • বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, জুড়ী ::

ভারত থেকে নেমে এসে হাকালুকি হাওরে পতিত হওয়া জুড়ী নদীর দু’পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে নির্মাণ করা হয়েছে বিভিন্ন ধরণের স্থাপনা। নদীর দু’পাশের জায়গা দখলে নিয়ে ঘরবাড়ি ও দোকানপাট তৈরি করে বেদখল করে রেখেছিল দখলদাররা। এতে নদীর দু’পাশ ভরাট হয়ে নদীটি পরিণত হয়েছে খালে।

অবৈধস্থাপনা গুলো উচ্ছেদের জন্য অনেকবার দখলদারদেরকে নোটিশ দেয়া হলেও তাতে কর্ণপাত করেনি দখলদাররা।অবশেষে দুই দফা উচ্ছেদ অভিযানে ৯৮ টি স্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। এর আগে গত ২ ও ৩ ফেব্রুয়ারী চলা দুই দিনের অভিযানে ছোট বড় ৮০টি বিল্ডিং গুড়িয়ে দেয়া হয়।

বুধবার ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে দিনব্যাপী এ অভিযানে অংশ নেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম,

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অর্ণব মালাকার, জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), মৌলভীবাজারের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল-আমিন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Manual1 Ad Code

দীর্ঘদিন পর এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার।এতে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জুড়ী উপজেলা প্রশাসন সর্বাত্বক সহযোগিতা করে। তাদের যৌথ উদ্যোগে এ অভিযান সমাপ্ত হয়।

Manual8 Ad Code

জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, মোস্তাফিজুর রহমান বলেন, ছোট এই উপজেলাকে সুন্দর করে সাজিয়ে মডেল উপজেলায় রুপান্তরিত করা হবে।নদীর দুই পাশ দখলমুক্ত করে ফুটওভার বানানো হবে,পাশাপাশি পার্কের মত দৃষ্টিনন্দন স্থান হিসেবে এই জায়গাকে সাজানো হবে।

Manual6 Ad Code

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম বলেন, যারা জুড়ী নদীর দু’পার দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। নদীর পার দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা দখলদারদের কোনক্রমেই ছাড় দেওয়া হবে না। নদীর সরকারি জায়গা উদ্ধারের পাশাপাশি কেউ যাতে পুনঃদখল করতে না পারে আমরা সেদিকে কঠোর নজর রাখবো।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!