কমলগঞ্জের শতজন ও সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থদ্বয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জের শতজন ও সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থদ্বয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা

  • শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকাল ১১টায় লেখক-কবি সৈয়দ মাসুমের ‘বিলেতে কমলগঞ্জের শতজন’, বিধ্বস্ত প্রাচীর’ ও ‘অরক্ষিতার আর্তনাদ’ গ্রন্থত্রয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিস্ট শিক্ষাবিদ. সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড, মো. আব্দুস শহীদ এমপি। গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক পরিচালক লেখক -গবেষক ড. সেলু বাসিত। প্রধান আলোচক ছিলেন থাকবেন কবি, শিক্ষাবিদ, গবেষক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শোয়াইব জিবরান।

উৎসব অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক লেখক-গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুলতানা জেসমিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়াারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা পরিষেদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, বালাগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক, কবি অবিনাশ আচার্য্য, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি অ্যাড. নুরুল ইসলাম শেফুল, সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক, কবি শাহাজান মানিক, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউকে এর উপদেষ্টা আলহাজ¦ এম, এ, ছালাম, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী (রাসেল) প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উৎসব অনুষ্ঠান আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ মাহবুব।

Manual6 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, ব্রিটিশ আমলে ইংরেজ সিভিলিয়ান কর্মকর্তারা বাংলা ও ভারতবর্ষ নিয়ে প্রাচ্যতাত্বিক ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন-আজ অভিবাসী বাঙালী তাদের আত্মপরিচয় এবং শেকড়ের সন্ধানী সাহিত্য, সংস্কৃতি ও জীবনচর্চ্চাকে উপজিব্য করছেন। সৈয়ম মাসুমের বিলেতে কমলগঞ্জের শতজন পুস্তকে সে আত্মঅনুসন্ধানের এক ব্যতিক্রমী পুস্তক। যা থেকে মানুষের শ্রেণি চারিত্র্য, পেশাগত আত্ম প্রচেষ্টার বিবরণ উদঘাটিত হয়েছে। বিশেষতর ঔপনিবেশিক মানসিকতা ও মনন বি-ঔপনিবেশিককরণের এক প্রত্যয় রয়েছে সেখানে।

Manual3 Ad Code

সৈয়দ মাসুম বিলেতে পেশাগত ব্যস্ততার মাঝে এতগুলো মানুষের কৃতকর্ম নিয়ে গ্রন্থ রচনা করে কমলগঞ্জের অবস্থান উচ্চকিত করেছেন। কমলগঞ্জের এই শতজনের বাইরেও হাজারের বেশি লোকজন আছেন, যাদের সবাই আমাদের জানা বুঝার পাঠের অংশ হওয়ার সুযোগ তৈরী হয়েছে। সৈয়দ মাসুদের এই গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে বিলেতে আমাদের স্বদেশকে নতুনভাবে পাওয়ার সুযোগ হয়েছে।

Manual8 Ad Code

অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট, কমলগঞ্জ এর পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়। পরে বিলেত প্রবাসী কমিউনিটি নেতা যুক্তরাজস্থ্য কমলগঞ্জ সমিতির সভাপতি ফারুক আহমদ, বাংলা একাডেমি কর্তৃক প্রবাসী লেখক হিসেবে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ইসহাক কাজল ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মতিন তরফদার এর মৃত্যুতে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিটি দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কবি, লেখক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট, কমলগঞ্জ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!