বড়লেখায় জেলা প্রশাসকের খাসিয়া পুঞ্জি পরিদর্শন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

বড়লেখায় জেলা প্রশাসকের খাসিয়া পুঞ্জি পরিদর্শন

  • শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

Manual8 Ad Code

আদিবাসীর উন্নয়নে সরকার কাজ করছে

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার সবধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। আদিবাসীদের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ প্রত্যেক ক্ষেত্রের জীবন মান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক সরকারের মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Manual7 Ad Code

শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের জেলা প্রাশাসক মো. মীর নাহিদ আহসান বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা খাসিয়া পানপুঞ্জি পরিদর্শনকালে পুঞ্জির বাসিন্দাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বেরেঙ্গা পান পুঞ্জির বাসিন্দারা তাদের পূর্বপুরুষের ভিটেমাটিতে তাদের ভুমির অধিকার নিশ্চিত, পুঞ্জিতে একটি করে সরকারী প্রাইমারী স্কুল ও বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ও স্থানীয় যুবসংগঠনের নামে একটি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার দাবী তুলেন। এসব দাবীর জবাবে জেলা প্রশাসক পর্যায়ক্রমে সবগুলো দাবী বাস্তবায়নের আশ্বাস দেন।

Manual6 Ad Code

পুঞ্জি প্রধান (মন্ত্রী) অলমি পতামের সভাপতিত্বে ও স্ট্রেফানিয়া ছেল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন, বড়লেখা ইউএনও মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খান, ইউপি মেম্বার মখলিছুর রহমান বটল প্রমুখ।

Manual5 Ad Code

মতবিনিময় শেষে আদিবাসী শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!