কমলগঞ্জে জঙ্গী সংগঠনের এক সদস্য আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

কমলগঞ্জে জঙ্গী সংগঠনের এক সদস্য আটক

  • মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় অস্ত্র, জিহাদী বই, লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার-আল-ইসলাম” এর এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৯।

Manual4 Ad Code

গত সোমবার ০১ মার্চ দিবাগত মধ্যরাতে কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যান এলাকা থেকে অস্ত্রসহ কামরুজ্জামান লিটন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া পার্কের ২ টি টিলার মধ্যবর্তী ফাঁকা জায়গায় সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গিসংগঠন “আনসার-আল-ইসলাম”এর কতিপয় সক্রিয় সদস্যরা অবস্থান করছে। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর আভিযানিক দল অভিযান পরিচলানা করে মোঃ কামরুজ্জামান লিটন (৩৬)-কে ১টি বিদেশী রিভলবার, ২৬টি জিহাদি বই, বিপুল সংখ্যক আইন শৃংখলা বিরোধী লিফলেটসহ কামরুজ্জামানকে আটক করে।

Manual7 Ad Code

এ সময় অন্যান্য জঙ্গী সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তারা দেশের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার-আল-ইসলাম” শক্তিশালী করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারীর বাহিরে থেকে নাশকতামূলক পরিকল্পনা করার জন্য সমবেত হয়েছে এবং সে বিভিন্ন জেলা থেকে অর্থ সংগ্রহ ও কর্মী সংগ্রহের কাজ করে থাকে।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত আসামীকে জিঞ্জাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক কামরুজ্জামান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সাতবিলাকুলছাড়া গ্রামের মো: উম্মত আলী মন্ডলের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে আটক জঙ্গী সদস্যকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ১টি বিদেশী রিভলবার ও ২৬টি জিহাদি বই, লিফলেটসহ কামরুজ্জামানকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!