জুড়ীতে জায়ফরনগর ইউপির বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ইউএনও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

জুড়ীতে জায়ফরনগর ইউপির বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ইউএনও

  • বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাকালুকি হাওরের বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম।

Manual1 Ad Code

বুধবার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চলমান বেশ কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন ও কালর্ভাট ও ব্রীজ নির্মাণ নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

Manual6 Ad Code

ইউনিয়নের কন্ট্রিনালা ব্রিজসংলগ্ন কাটানালার উত্তর পারের রাস্তা প্রায় ১.০ কিলোমিটার পুনঃনির্মাণ এবং কাটানালায় নতুন একটি ব্রিজ নির্মাণ করার জন্য এলাকার মুব্বিদের সাথে মতবিনিময়, জুড়ী নদীর পশ্চিম পারের রাবারডেম সংল্গন মসজিদ হতে রাবারডেম পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ, বেলাগাঁও কবরস্থান পার্শবর্তী রাস্তা হতে সোনাপুর রাবারডেম পর্যন্ত প্রায় ৪.৫ কিলোমিটার রাস্তা পুনঃনির্মাণ, হাজী ইনজাদ আলী নালা হতে শাহাপুর পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার নতুন একটি নালা খনন, নিচিন্তপুর রাস্তা হতে হাকালুকি উচ্চ বিদ্যালয় পাশ হয়ে মোহাম্মদপুর সওজ সড়ক সাথে সংযোগ পর্যন্ত প্রায় ১.০ কিলোমিটার রাস্তা পুনঃনির্মান, পাবিজুড়ী ব্রীজ হতে মছব্বির মিয়ার বাড়ী পর্যন্ত প্রায় ০.৫ কিলোমিটার রাস্তার পুনঃনির্মাণ ও হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে মাটি বরাট পরিদর্শণ করেন। ১৫ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে ওই উন্নয়নমূলক কাজ গুলো করা হয়।

এসময় সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা বলেন, বোরো মৌসুমে কৃষকরা হাকালুকি থেকে ধান নিয়ে যাতায়তের সুবির্ধাতে বেলাগাঁও কবরস্থান পার্শবর্তী রাস্তা হতে সোনাপুর রাবারডেম পর্যন্ত প্রায় ৪.৫ কিলোমিটার রাস্তা পুনঃনির্মাণ করেছি এবং হাজী ইনজাদ আলী নালা হতে শাহাপুর মধ্যবর্তী প্রায় ৫শত একর কৃষি ক্ষেত পানির অভাবে চাষ হতো না সে কারনে নতুন একটি নালা খনন হয়েছে আশা করছি এখন থেকে বেলাগাঁও ও শাহাপুরের কৃষকরা ওই কৃষি জমি গুলো চাষ করতে পারবে।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম বলেন, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের মাধ্যমে হাকালুকি হাওয়াসহ যে কয়েকটি কাজ পরিদর্শন করলাম খুব ভালো হয়েছে এর সুফল এলাকাবাসী পাবে, তার পাশা-পাশি কাটানালায় ও রাবারডেম সংল্গন জুড়ী নদীর উপর নতুন ব্রীজ নির্মাণ করা হয়ে গেলে হাকালুকি যাতায়তে আর কোন বাধা থাকবে না।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!