বড়লেখায় ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ যুবক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

বড়লেখায় ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ যুবক গ্রেফতার

  • শুক্রবার, ৫ মার্চ, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার চুকারপুঞ্জি এলাকা থেকে ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ যুবককে গ্রেফতার করেছে।

Manual7 Ad Code

এরা হচ্ছে বড়ময়দান গ্রামের মৃত আফতাব আলীর ছেলে কামাল হোসেন (৩৫) ও বাড্ডা গ্রামের এনাম উদ্দিনের ছেলে শাহেদ আহমদ (২২)। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ন’টার দিকে উপজেলার চুকারপুঞ্জি এলাকায় অভিযান চালায়। এসময় ১১৬ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিলসহ দুই যুবককে পুলিশ গ্রেফতার করে।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!