কমলগঞ্জে চা শ্রমিকদের এককালীন আর্থিক সহায়তা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগঞ্জে চা শ্রমিকদের এককালীন আর্থিক সহায়তা প্রদান

  • রবিবার, ৭ জুন, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ, ০৭ জুন ::

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এককালীন নগদ ৫ হাজার টাকা করে ৬০১ জন চা শ্রমিকের মাঝে ৩০ লক্ষ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। শনিবার ০৬ জুন শমশেরনগর শমশেরনগর চা বাগান দুর্গা মন্দির প্রাঙ্গণ ও বিকাল সাড়ে ৫টায় কানিহাটি চা বাগান দুর্গা মন্দির প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যÿ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, শমশেরনগর চা বাগানের পঞ্চায়েত সভাপতি-সম্পাদকসহ সংশিøষ্ট চা বাগানের পঞ্চায়েত সভাপতি-সম্পাদবৃন্দ।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শমশেরনগর চা বাগান, শমশেরনগরের ফাঁড়ি কানিহাটি চা বাগান, দেওছড়া চা বাগান, বাঘিছড়া চা বাগান ও ডবলছড়া চা বাগানের মোট ৬০১ জন দরিদ্র চা শ্রমিক পরিবাওে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

চা শ্রমিকদের বসবাসের আনুপাতিকহারে শমশেরনগর চা বাগানে ৩০১ টি, কানিহাটি চা বাগানে ৯৯ টি, দেওছড়া চা বাগানে ৭৯ টি, বাঘিছড়া চা বাগানে ২১ টি ও ডবলছড়া চা বাগানে ১০১টি চা শ্রমিক পরিবারে ৫ হাজার টাকা করে মোট ৩০ লাখ ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!