শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

  • রবিবার, ৭ মার্চ, ২০২১

Manual7 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে রবিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আলহাজ¦ ড. মো: আব্দুস শহীদ এমপি।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দছ ছালেক ও ওসি (তদন্ত) হুমায়ুন কবীর প্রমুখ।

এ ছাড়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ও সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল এর নেতৃত্বে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো মামুন আহম্মদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য সনেট দেব চৌধুরী, মো আব্দুর রব, সহযোগী সদস্য মিজানুর রহমান আলম, ঝলক দেব, নূর মো সাগর, আহমেদ এহসান সুমন প্রমুখ। এসময় পাশেই অবস্থানরত সংসদ সদস্য উপাধ্যক্ষ আলহাজ¦ ড. মো: আব্দুস শহীদ এমপি কে সংবাদকর্মীদের সাথে শ্রদ্ধা নিবেদনের অনুরোধ করলে তিনি তাতে যোগ দেন।

Manual8 Ad Code

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী-বেসরকারী সংগঠন ও প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিএনসিসিসহ বিভিন্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।

এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাবে উদ্যোগে মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!