কমলগঞ্জে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

কমলগঞ্জে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ কর্মশালা

  • সোমবার, ৮ মার্চ, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual5 Ad Code

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহার কুকুরের টিকাদান-এমডিভি (২ রাউন্ড) কার্যক্রম ২০২১ এর একদিনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা, মহাখালী, ঢাকা এর আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সোমবার দুপুর ১২টায় এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হেদায়েত আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরিফুর রহমান।

সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি ভয়ংকর ব্যাধি। এ রোগে মৃত্যুর হার শতভাগ। বিশ্বে প্রতি বছর ৫৯ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। হাট বাজার এবং গ্রামে সচরাচর কুকুরের উৎপাত বেশি। কুকুরের কামড়ে অনেক মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হচ্ছেন। কুকুরকে প্রতিষেধক টিকা প্রদানের মাধ্যমে মানুষকে এর কামড় বা আঁচড় থেকে রক্ষায় আগামী ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতংক নির্মূলের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২৩টি টিমে ১১৫ জন টিকাদান কর্মী এ কর্মসূচি বাস্তবায়ন করবে। আগামী ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সকল কুকুরকে জলাতংক রোগের ভ্যাকসিন দেওয়া হবে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, চিকিৎসক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!