আত্রাইয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী গুরুতর আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

আত্রাইয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী গুরুতর আহত

  • সোমবার, ৮ মার্চ, ২০২১

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ::

নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজার এলাকায় দুবৃত্তদের ছুরিকাঘাতে সুশান্ত কামার ঘোষ ঝুন্টু (৫২) নামে এক মুদির ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

Manual7 Ad Code

ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর গ্রামের মৃত সত্যেনন্দ্রনাথ এর ছেলে ভবানীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিদিনের ন্যায় তার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার নিজ বাড়িতে ফেরার সময় পথমধ্যে উৎপেতে থাকা দুবৃত্তেরা হঠাৎ করেই তার উপর হামলা চালায়। এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এমনকি এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে তার পেটে আঘাত করে মারাত্মক জখম করে তারা পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তার চিৎকারে স্থানীয়রা তাকে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

Manual8 Ad Code

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি ছুরি ও সেন্ডেল উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!