কুলাউড়ার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে  মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

কুলাউড়ার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে  মতবিনিময় সভা

  • মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ০৯ মার্চ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান।

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজাহিদুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন, একাডেমিক সুপারভাইজার শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম খান বাচ্চু, শিক্ষক আব্দুছ ছবুর, অভিভাবক সাইফুর রহমান শাহীন প্রমুখ।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেরা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে চলছে। উন্নয়নে পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে শিক্ষাক্ষেত্র। আমরা এখন কারিগরি শিক্ষায় জোর দিলে দেশের অগ্রযাত্রায় গতি আসবে। শিক্ষিত বেকার নয়, শিক্ষিত কর্মক্ষম নাগরিক দরকার। বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে এজন্য জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!