কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধাসহ ৫ গবাদিপশু ভষ্মিভূত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধাসহ ৫ গবাদিপশু ভষ্মিভূত

  • মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধাসহ  ৫ গবাদিপশু  ভষ্মিভূত হয়েছে।
সোমবার ০৮ মার্চ দিবাগত রাত আনুমানিক পোনে দুইটার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের আব্দুল মজিদের বাড়িতে আগুন লাগে। এতে তার দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর পুড়ে যায়। কক্ষ দুইটির একটিতে তার মা থাকত এবং অপরটিতে গরু রাখা হতো।
স্থানীয়রা জানান, গোয়ালঘরে থাকা কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে। অগ্নিকান্ডে আব্দুল মজিদের মা  মর্তভান  বেওয়া (৮৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
এছাড়া গোয়ালে থাকা ৪টি গরু ও ১টি খাসি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অপর একটি গরু মারাত্মক  অগ্নিদগ্ধ হয়েছে। অগ্নিকান্ডে আব্দুল মজিদের এক প্রতিবেশীর রান্নাঘর পুড়ে গেছে। এতে মজিদের আনুমানিক ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই স্থাানীয়রা  আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে প্রাণহানীর খবর শুনে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনো খাবার ও কম্বল প্রদান করা হয়। এছাড়া অগ্নিদগ্ধ বৃদ্ধার দাফন-কাফনের জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!