কুড়িগ্রামে নারী দিবসে শিশুসহ নারীর নিরাপত্তা নিশ্চিত করলো পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

কুড়িগ্রামে নারী দিবসে শিশুসহ নারীর নিরাপত্তা নিশ্চিত করলো পুলিশ

  • মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

Manual8 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

Manual7 Ad Code

আন্তর্জাতিক নারী দিবসে দুগ্ধপোষ্য একটি কন্যা শিশু সহ একজন নারীর নিরাপত্তা নিশ্চিত করলো কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

পুলিশ জানান, গত সোমবার (৭মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টারড় দিকে একজন নারী দুগ্ধপোষ্য শিশুসহ আকস্মিক থানায় এসে স্বামীর নিকট নিরাপত্তাহীনতা বোধ করার অভিযোগ জানান।

Manual4 Ad Code

অভিযোগের ভিত্তিতে অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার বিষয়টি তাৎক্ষণিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের জন্য সদর থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় কুমার বর্মা ও এএসআই আসাদুজ্জামান মিয়াকে নির্দেশ প্রদান করেন। এসআই প্রলয় কুমার বর্মা নারী ও তার স্বামী উভয়ের পরিবারের লোকজনদের সাথেও কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। বর্ণিত নারীটির নিরাপত্তা তার স্বামীর কাছে নিশ্চিত নয় এরুপ আশংকা থেকে তিনি তার বাবার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা এলাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু গভীর রাতে সুনামগঞ্জ গামী কোনো যানবাহন না পাওয়ায় নারীর নিরাপত্তা বিবেচনা করে পুলিশ সুপার কুড়িগ্রাম সৈয়দা জান্নাত আরা এর নির্দেশনায় আপাতত তাকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুড়িগ্রাম এর নিকট হস্তান্তর করা হয়।

অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে কুড়িগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Manual3 Ad Code

নিরাপত্তা পেয়ে নারীটি কুড়িগ্রাম থানা পুলিশের আন্তরিকতায় সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!