বড়লেখায় আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার জয়চন্ডীতে মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধন  পরিবেশ সুরক্ষায় আত্রাইয়ের বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত ছাতকে আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা মামলা দায়ের কুলাউড়ায় মোটরসাইকেল মেইকার সজলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ছাতকে সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের ওপর হামলার প্রতিবাদে দুই ইউনিয়নবাসীর মানববন্ধন ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন কমলগঞ্জে সড়ক সংস্কার: মাস না যেতেই উঠে গেছে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

বড়লেখায় আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

  • বুধবার, ১০ মার্চ, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি  ::

Manual4 Ad Code

বড়লেখা পৌরশহরের আলভিন রেষ্ট্যুরেন্টকে নানা অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বিকেলে বিভিন্ন অনিয়ম বিরোধী অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাববধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করে। একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ, রান্না ঘরে হোটেল শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করা, বাসী মুখরোচক খাবার গ্রিল কাঁচা মাছ-মাংসের সাথে বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বড়লেখা পৌরশহরের আলভিন রেষ্ট্যুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual1 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অনিয়মের দায়ে আলভিন রেষ্ট্যুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!