নড়াইলে পুত্রবধুর অমানুষিক নির্যাতনের শিকার বৃদ্ধা ফুলমতি গাইনের পাশে এসপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু জুড়ীতে রুহেল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সাফল্য—৪২টি পর্তুগাল ভিসা সম্পন্ন হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের

নড়াইলে পুত্রবধুর অমানুষিক নির্যাতনের শিকার বৃদ্ধা ফুলমতি গাইনের পাশে এসপি

  • শুক্রবার, ১২ মার্চ, ২০২১

Manual7 Ad Code
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি ::
ছেলে ও তার বউয়ের অমানুষিক নির্যাতনের শিকার বৃদ্ধা ফুলমতির (৮০) পাশে দাঁড়িয়েছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
গত ৬ মার্চ নড়াইলের বিষ্ণুপুর গ্রামের কৃষ্ণপদ গাইনের স্ত্রী ফুলমতি তার ওপরে নির্যাতনের বিষয়টি গোপনে পুলিশ সুপারকে অবহিত করেন।
পুলিশ সুপার তখনই সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেনকে নির্দেশ দেন বৃদ্ধাকে সসম্মানে তার বাড়িতে পৌঁছে দিতে।
এরপর ওই বৃদ্ধার নিয়মিত খোঁজ খবর নিতো পুলিশ। পুলিশ সুপার নিজেই তার বাড়িতে যান এবং সার্বিক বিষয়ে খোঁজ নেন। তার কোনো সমস্যা হচ্ছে কি-না তাও জানতে চান। পুলিশ সুপার তার জন্যে কিছু ফলমূলও নিয়ে যান।
পুলিশ সুপারের উপস্থিতিতে বেশ খুশি হন বৃদ্ধা। তিনি পুলিশ সুপারের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!