রাজনগরে রাস্তার পাশে পড়েছিলো ব্যবসায়ীর লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাজনগরে রাস্তার পাশে পড়েছিলো ব্যবসায়ীর লাশ

  • শনিবার, ১৩ মার্চ, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, রাজনগর ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পাওনা টাকা আদায় করতে গিয়ে এক লক্ষণ পাল (৩৭) নামক ব্যবসায়ী খুন হয়েছেন। এসময় তার সাথে থাকা মেবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে হত্যাকারীরা। নিহত ব্যবসায়ী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের মৃত মনোরঞ্জন পালের ৪ ছেলের মধ্যে নিহত লক্ষণ সবার ছোট। নিহত লক্ষণের স্ত্রী ও ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

১২ মার্চ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়ক থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। তার গলায় দড়ির দাগ, চোখে মুখে বালু ও পায়ের উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে সুরতহালে পুলিশ উল্লেখ করে।

Manual1 Ad Code

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোডের ব্যবসায়ী লক্ষণ পাল প্রতি শুক্রবারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে রাজনগর উপজেলায় যান। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে পাঁচগাঁও ইউনিয়নের আজাদের বাজার এলাকার বিকাশ ভট্রাচার্য্য নামক এক ব্যবসায়ী সর্বশেষ তাকে মৌলভীবাজারগামী সিএনজি অটোরিক্সায় তুলে দেন। পরে রাত সাড়ে ১২ টার দিকে অন্য এক সিএনজি অটোরিক্সা চালক উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়কের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরিচয় শনাক্ত হতে মৃতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার সহ বিভিন্ন থানার সাথে যোগাযোগ করে পুলিশ।
শনিবার (১৩ মার্চ) সকালে স্বজনরা রাজনগর থানায় রাখা মৃতদেহটি লক্ষণের বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লক্ষণ পালের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

নিহতের বড় ভাই স্বপন পাল জানান, প্রতি শুক্রবার লক্ষণ রাজনগরে পাওনা টাকা আদায়ের জন্য যেতো। রাত সাড়ে ৩ টার দিকে আমরা জানতে পারি আমার ভাইয়ের মৃতদেহ পাওয়া গেছে। পরে আমরা থানায় গিয়ে লাশ শনাক্ত করি।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসিম জানান, নিহতের গলায় দড়ি জাতীয় কিছুর দাগ, চোখেমুখে বালু ও ডান পায়ের উরুতে জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মামলা করবে। এঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews