রাজনগর ব্যবসায়ী লক্ষণ হত্যাকান্ড : ৪ লাখ টাকায় ভাড়া করা হয় ৫ খুনি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগর ব্যবসায়ী লক্ষণ হত্যাকান্ড : ৪ লাখ টাকায় ভাড়া করা হয় ৫ খুনি

  • বুধবার, ১৭ মার্চ, ২০২১

Manual6 Ad Code

খুনের ঘটনায় ৩ ঘাতক গ্রেফতার

রাজনগর প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিহত ব্যবসায়ী লক্ষণ পাল (৪০) কে হত্যার জন্য ৫ জন খুনিকে ৪ লাখ টাকায় ভাড়া করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ। রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৬ মার্চ মঙ্গলবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি (চাকু) ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

Manual7 Ad Code

আটককৃত আসামীরা হলেন রাজনগর উপজেলার আমিরপুর গ্রামের মৃত জসিম মিয়ার ছেলে রিয়াদ মিয়া (২৪), জামাল মিয়ার ছেলে জয়নাল আবেদীন (২৮), উত্তর ঘড়গাঁও গ্রামের রনজিত দেবের ছেলে রবেন্দ্র দেব (৩৬)।

Manual5 Ad Code

পুলিশ জানায়, ব্যবসায়ী নিহত লক্ষণ পাল ব্যবসার পাওনা টাকা আদায়ের জন্য প্রতি শুক্রবার রাজনগর এলাকায় আজাদের বাজার, মোকামবাজার ও টেংরা বাজার টাকা আদায়ের জন্য আসেন। আসামী রবেন্দ্র দেবের সাথে পাওনা টাকা নিয়ে বেশ কিছুদিন পূর্বে থেকে বিরোধ ছিলো। তারই জের ধরে এলাকার বখাটে ৫ জন আসামীদের সাথে যোগাযোগ এবং আরও কতিপয় আসামীদের সহিত পরিকল্পনা করে ৪ লাখ টাকা দেয়ার এবং তার সাথে থাকা টাকার প্রলোভন দিয়ে হত্যার পরিকল্পনা করে। ঘটনার আগের শুক্রবারেও নিহত লক্ষণ পালকে খুন করার জন্য প্রস্তুতি নিয়েও সফল হতে পারেনি।

Manual4 Ad Code

১২ মার্চ লক্ষণ পাল রাত ১০ টার সময় আজাদদের বাজারে আসলে আসামীরা রবেন্দ্র দেব সুকৌশলে হত্যার সাথে সরাসরি জড়িত ৫জন আসামীদের দেখিয়া দেন। আসামীরা প্রথমে ৩জন সিএনজি নিয়ে আজাদের বাজারে আসেন। এই সময় ব্যবসাযী লক্ষণ সিএনজি অটোরিক্সার জন্য অপেক্ষরত ছিলেন। তিনি উক্ত সিএনজি অটোরিক্সায় উঠেন। পথিমধ্যে কমলারানীর দীঘির আগে আরও ২ জন আসামীদের গাড়ীতে উঠানো হয়। কমলা দীঘির পশ্চিম পাশে মাঝামাঝি রাস্তায় গেলে আসামীরা তাকে চেপে ধরেন এবং টাকা, মালামাল নেয়ার চেষ্টাকালে বাঁধা দেয়ায় আসামীরা গলায় চাপ দিয়ে ধরে এবং উরুতে ছুরি (চাকু) দিয়ে ঘাই মেরে রক্তাক্ত জখম করে। সিএনজি অটোরিক্সা চলতি অবস্থায় লক্ষণ পাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। লক্ষণ পালের সাথে থাকা নগদ ৫৫ হাজার টাকা ও ব্যবহৃত একটি বাটন ওয়ালা সিম্পনী মোবাইল ফোন আসামীরা ছিনিয়ে নেয়। পার্শীপাড়া নামক নিরাপদ স্থানে রাস্তার উপর আসামীরা লক্ষণ পালের মৃত দেহ রাস্তার উপরে ফেলে দেয়। আসামীরা কমলগঞ্জ থানা হয়ে মৌলভীবাজার চলে যায়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম জানান, আসামীরা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। বুধবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পাওনা টাকা আদায় করতে গিয়ে এক লক্ষণ পাল (৩৭) নামক ব্যবসায়ী খুন হনে। ১২ মার্চ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়ক থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। এঘটনায় ১৩ মার্চ একটি হত্যা মামলা (নং ০৬) দায়ের করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!