কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ২২ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ২২ হাজার টাকা জরিমানা

  • রবিবার, ২৮ জুন, ২০২০

Manual8 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি নির্ধারিত সময়ের পরেও দোকানপাঠ খোলা রাখায় ১৫ ব্যবসায়ীকে এবং মুখে মাস্ক না পরে অযথা ঘোরাঘুরি করার অপরাধে ৬ জন পথচারীকে ২২ হাজার ১ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৮ জুন) বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পৃথকভাবে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম।

Manual8 Ad Code

জানা যায়, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী উপজেলার ব্রাম্মণবাজারে সরকারি নির্দেশ অমান্য করে বিকেলে ৪ টার পরও দোকানপাঠ খোলা রাখার অপরাধে ব্রাম্মণবাজারের ৭ টি ব্যবসা প্রতিষ্টান ও মুখে মাস্ক না পরে অযথা ঘোরাঘুরি করায় ৪ জন পথচারীকে মোট ৯ হাজার ৯ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন।

Manual7 Ad Code

অপরদিকে একই সময় কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম কুলাউড়া শহর, চৌধুরী বাজার ও রবিরবাজার এলাকায় অভিযান চালান।

অভিযানে কুলাউড়া শহরের মধুবনকে ১ হাজার টাকা, রাজমহলকে ৪ হাজার টাকা, চৌধুরী বাজারের রায়হান স্টোরকে ১ হাজার টাকা, ফয়সল স্টোরকে ১ হাজার টাকা, রবিরবাজারের মনির ট্রেডার্সকে ১ হাজার টাকা, মা ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা, সানি ফ্রুটসকে ৫ শত টাকা, প্রিন্স সুপার শপকে ১ হাজার টাকা এবং শামীম স্টোরকে ১ হাজার টাকা এবং অভিযানের সময় মুখে মাস্ক না পরে অযথা ঘোরাঘুরি করার অপরাধে বেলাল মিয়াকে ৫ শত টাকা ও মনসুর আহমদকে ২ শত টাকাসহ মোট ১২ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন।

এদিকে উভয়স্থানে চলমান অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে কুলাউড়া থানার পুলিশ ফোর্স। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট এটিএম ফরহাদ চৌধুরী।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!