কমলগঞ্জে শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ ও অভিভাবকদের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ ও অভিভাবকদের মতবিনিময়

  • শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের ছলিমগঞ্জে প্রতিষ্ঠিত মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টায় শতাধিক শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে স্কুল ড্রেস বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান চৌধুরী রাসেলের সভাপতিত্বে ও রাজীব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন। স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লেখক গবেষক আহমদ।

বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা সরজিত কুুুুমার পাল,তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক শাহজাহান মানিক, ছলিমগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংঙ্কর দেবনাথ, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমরেন্দু সেন গুপ্ত, অ্যাড. তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সমাজসেবক রাসেল হাসান বখত।

Manual7 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হোসেন, সঞ্জয় দেবনাথ, শিক্ষক নির্মল চন্দ, সামছুজ্জামান চৌধুরী রাহেল ও শিক্ষক মশিউর রহমান চৌধুরী।

Manual4 Ad Code

উল্লেখ্য ২০১৯ সালে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমগঞ্জের শ্রীনাথপুরে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। বর্তমান ৩ টি ক্লাস নিয়ে পাঠদান করা হয়। করোনা পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!