বড়লেখায় এক গাজা ব্যবসায়ীসহ ৪ মদ্যপায়ীর কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় এক গাজা ব্যবসায়ীসহ ৪ মদ্যপায়ীর কারাদন্ড

  • শনিবার, ২০ মার্চ, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

বড়লেখায় ১ গাজা ব্যবসায়ীসহ ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির পাল্লাথল চা বাগান সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এসময় শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

দন্ডিতরা হলেন- উপজেলার সায়পুর গ্রাামের গাজা ব্যবসায়ী জাকির হোসেন, গল্লাসাঙ্গন গ্রামের ওমর ফারুক আহমদ, নিজ বাহাদুরপুরের মনিরুজ্জামান হিরণ ও জুনেদ আহমদ। এর মধ্যে গাজা ব্যবসায়ী জাকির হোসেনকে ৬ মাস এবং বাকি তিন জনকে মদপান করে মাতলামির অভিযোগে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

Manual4 Ad Code

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর বাজারের পাল্লাথল রোডে মদ পান করে ওমর ফারুক আহমদ, নিজ বাহাদুরপুরের মনিরুজ্জামান হিরণ ও জুনেদ আহমদ মাতলামি করছিল। খবর পেয়ে পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এসময় পুলিশ তাদের আটক করে। এছাড়া ৫ পুরিয়া গাঁজাসহ জাকির হোসেন নামক আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে জাকির হোসেনকে ৬ মাস ও অন্য ৩ মদ্যপায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Manual5 Ad Code

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান শনিবার সকালে জানান, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ মাদকসেবী ও এক গাজা ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!