কুড়িগ্রামে কব্জি হারানো মিন্টুর পরিবারের সুষ্ঠু বিচারের দাবীতে সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুড়িগ্রামে কব্জি হারানো মিন্টুর পরিবারের সুষ্ঠু বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

  • শনিবার, ২০ মার্চ, ২০২১

Manual7 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর কবজি কেটে নেয়াসহ হামলার পর ৪দিনের সংশ্লিষ্টদের পুলিশ গ্রেফতার না করায় হতাশ তার পরিবার। সুষ্ঠু বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করে কাকুতি জানিয়েছে পরিবারের লেঅকজন।

Manual5 Ad Code

শনিবার দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারের পাশে বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মিন্টুর স্ত্রী নওরিন আক্তার চুনী, বাবা আলতাফ হোসেন, মা ফাতেমা বেগম, ভাই আশরাফুজ্জামান রাজু ও আফতাবুজ্জামান সাজু।

Manual4 Ad Code

স্বজনরা অভিযোগ করেন, সন্ত্রাসীরা নারকীয় ঘটনা ঘটার চারদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো একজন আসামীকেও গ্রেফতার করেনি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরিবারের নিরাপত্তাসহ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন। মিন্টুর বাবা বলেন, বারবার তাদের উপর হামলা চালানো হয়েছে। শেষে ছেলেটার হাত কেটে নিল। এর দ্রুত বিচার না হলে আমরা শান্তি পাবোনা।

গত ১৬ মার্চ দুপুরে রাজারহাটের রামরতন এলাকায় পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিন্টুর ডান হাতের কব্জি কেটে নেয় এবং বাম হাতও পা বিচ্ছিন্ন করার চেষ্টা চালায়। বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার দুদিন পর বৃহস্পতিবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে না পেয়ে মিন্টুর উপর হামলার অভিযোগ করে বাঁধনসহ ১১জনের নাম উল্লেখসহ আরও ৩-৪জন অজ্ঞাত আসামী করে মামলা করেন মিন্টুর বাবা আলতাফ হোসেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!