ফুলবাড়ী থানা পুলিশের মাস্ক বিতরণ ও জনসচেতনতায় প্রচারণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফুলবাড়ী থানা পুলিশের মাস্ক বিতরণ ও জনসচেতনতায় প্রচারণা

  • রবিবার, ২১ মার্চ, ২০২১

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
২১ মার্চ রোববার সকাল ১১ টায় ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে উপজেলা সদরে অনুষ্ঠিত জনসচেতনতামূলক প্রচারণায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, করোনা সংক্রমণ দিনে দিনে বেড়ে চলছে। অন্যদিকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে একেবারেই উদাসীন। অনেকেই মাস্ক পড়ছি না, সামাজিক দূরত্ব মানছি না। এতে আমরা যেমন নিজেরা করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়ছি পাশাপাশি পরিবারকে ঝুঁকিতে ফেলছি। করোনায় সংক্রমিত হওয়া থেকে বাঁচতে সকলকে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
এসময় আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারোয়ার পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই ইয়াছিন আলী। জনসচেতনতা মূলক প্রচারণা শেষে ফুলবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!