আত্রাইয়ে ঘরে বসেই মিলছে বিদ্যুতের মিটার সংযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

আত্রাইয়ে ঘরে বসেই মিলছে বিদ্যুতের মিটার সংযোগ

  • শনিবার, ২৭ মার্চ, ২০২১

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) :: নওগাঁর আত্রাইয়ে এক সময় বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাওয়া ছিল স্বপ্নের মতো। সংযোগ পেতে দিনের পর দিন, মাসের পর মাস অফিসে ঘুরতে হয়েছে। এমনকি বছর পেরিয়ে যেত। অনেক সময় টাকা খরচ করেও বিদ্যুৎ মেলেনি। ঘুষ দিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়ার অভিযোগ ছিল। এখন আর সে পরিস্থিতি নেয়। মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঘরে বসেই মাত্র ৫ মিনিট সময় ব্যয় করে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাচ্ছে। আত্রাই পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কোনো হয়রানি ছাড়াই ও স্বল্প খরচে বিদ্যুৎ সংযোগ দিতে ভ্যানগাড়িতে করে তার ও মিটার নিয়ে গ্রাহকের বাড়িতে যাচ্ছেন। বিদ্যুৎ বিভাগের প্রশংসনীয় এ উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

Manual6 Ad Code

শনিবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী গিয়ে গ্রাহকের হাতে মিটার তুলে দেন আত্রাই পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. ফিরোজ জামান।

জানা যায়, মুজিব শতবর্ষ, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুধু জামানত স্বরুপ ৪’শ পঞ্চাশ টাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদানের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আলোর ফেরিওয়ালার মাধ্যমে ১৬ জন অসহায় হত দরিদ্র পরিবারকে সংযোগ প্রদান করা হয়।

Manual4 Ad Code

আত্রাই পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার(এজিএম) মো. ফিরোজ জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত বাস্তবায়নে মুজিব শতবর্ষ, মহান স্বাধীনতা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এ সংযোগ প্রদান করা হলো।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!