ফেইসবুকে ভাইরালের পর মা বাবার কাছে ফিরল শিশু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ফেইসবুকে ভাইরালের পর মা বাবার কাছে ফিরল শিশু

  • রবিবার, ২৮ মার্চ, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

ফেইসবুকে ভাইরালের হওয়ায় ১৪ দিন পর মা বাবার কাছে সমাজসেবা অফিসের মাধ্যমে মা বাবার কাছে ফিরে গেলো ১২ বছরের শিশু। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাংকুচাইল গ্রামের এস, এম জালাল মাহফুজের ছেলে জামিল আহমদ ইমন (১২) গত ১১ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হয়।

Manual7 Ad Code

নিখোঁজের ৯ দিন পর পঞ্চগড় রেলস্টেশনে স্থানীয় লোকজন তাকে পেয়ে পঞ্চগড় থানা পুলিশের কাছে তুলে দেন। পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক রাসু বেগম শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার মোছা: লায়লা আরজুমানের মাধ্যমে শিশু হেফাজত খানায় রাখা হয়। নিখোঁজ ছেলেটি প্রথমে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর নানা বাড়ি বলে জানায়।

পরে কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ বর্মা শিশুর তথ্যটি যাচাই করে দেখতে পান এখানে তার নানার বাড়ি নেই। বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী আলমগীর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবিসহ একটি পোস্ট দেন। এতে বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর শিশুটির পিতার নজরে আসে। অবশেষে গত ২৬ মার্চ শুক্রবার সাংবাদিক আলমগীর হোসেন এর সাখে ছেলের বাবা যোগাযোগ করে পঞ্চগড় জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার মোছা: লায়লা আরজুমান ও পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক রাসু বেগম এর মাধ্যমে নিখোঁজ ছেলেটিকে তার পিতা এস, এম জালাল মাহফুজের নিকট হস্তান্তর করা হয়।

Manual2 Ad Code

পঞ্চগড় জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার মোছা: লায়লা আরজুমান রোববার বিকেলে এ প্রতিনিধির কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিখোঁজের ১৪ দিন পর ছেলেটিকে ফিরে পেয়ে বাবা-মা ও পরিবারের সবাই আনন্দিত।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!