বড়লেখা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ : স্বাস্থ্যকর্মী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ : স্বাস্থ্যকর্মী আটক

  • মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিক্ষানবিশ উপ-সহকারী স্বাস্থ্যকর্মী এমদাদ হোসেনের বিরুদ্ধে বুকের ব্যথার এক রোগীকে ভুল চিকিৎসায় মেরে ফেলার অভিযোগ রোগীর স্বজনদের। মঙ্গলবার দুপুরে এ নিয়ে হাসপাতালে চরম উত্তেজনা দেখা দিলে পুলিশ ওই স্বাস্থ্যকর্মীকে আটক করেছে। উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

হাসপাতাল, রোগীর স্বজন ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার গ্রামতলা মুল্লাবাড়ির বাসিন্দা প্রবাস ফেরৎ আব্দুল খালিক (৫৭) বুকের ব্যথা অনুভব করলে মঙ্গলবার দুপুরে তার ভাতিজা রেজাউল করিম তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরী বিভাগের শিক্ষানবিশ উপ-সহকারী স্বাস্থ্যকর্মী এমদাদ হোসেন (২৫) কর্তব্যরত মেডিকেল অফিসারকে না জানিয়ে নিয়ম বহির্ভুতভাবে বুকের ব্যথার এ রোগীকে ইনজেকশন পুশসহ মনগড়া চিকিৎসা দিয়ে কিছু পরীক্ষা-নীরিক্ষার জন্য পার্শবর্তী ডায়গনস্টিক সেন্টারে পাঠিয়ে দেয়। পরীক্ষা শেষে হাসপাতালে পৌঁছার ৪-৫ মিনিটের মধ্যে আব্দুল খালিকের মৃত্যু ঘটে। এ মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনসহ স্থানীয় লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় স্বাস্থ্যকর্মী এমদাদ হোসেনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

নিহত আব্দুল খালিকের ভাতিজা রেজাউল করিমসহ স্বজনরা অভিযোগ করেন, জরুরী বিভাগে কোন মেডিকেল অফিসারকে পাওয়া যায়নি। শিক্ষানবিশ স্বাস্থ্যকর্মী এমদাদ হোসেনের মনগড়া ইনজেকশন পুশ ও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ঘটেছে। তারা দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।

Manual5 Ad Code

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশ শেখর দে জানান, জটিল অসুখের কোন রোগী আসলে দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার তাৎক্ষণিক কর্তব্যরত মেডিকেল অফিসারকে কল করার নিয়ম রয়েছে। ঘটনার সময় অনকল ডিউটিতে ডা. তৌফিক আজিজ হাসপাতালেই ছিলেন। কিন্তু শিক্ষানবিশ সেকমো এমদাদ তাকে না জানিয়ে রোগীকে ইনজেকশন পুশ ও ঔষধ দিয়েছে। ঔষধ ও ইনজেকশন হয়তো সঠিক ছিল, কিন্তু সে তা করতে পারে না। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তদন্তের ব্যবস্থা নিবেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!