কমলগঞ্জে ডোবা থেকে মুক্তিযোদ্ধা সন্তানের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগঞ্জে ডোবা থেকে মুক্তিযোদ্ধা সন্তানের লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুরমা চা বাগান ডেম্প (ডোবা) থেকে মুক্তিযোদ্ধা সন্তান সচীন নায়েক (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। সে কুরমা চা বাগানের মুক্তিযোদ্ধা মোকেশ নায়েকের ছোট ছেলে। সোমবার ২৯ জুন বিকাল সাড়ে ৫ টায় ডেম্প থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

Manual5 Ad Code

কুরমা চা বাগান স‚ত্রে জানা যায়, গত রোববার বিকাল থেকে কিশোর সচীন নিখোঁজ ছিল। সোমবার বিকালে এ চা বাগানের একটি ডেম্পের পানিতে তার লাশ ভাসমান দেখে চা বাগানের লোকজন তাদের পরিবারকে খবর দেয় এবং এলাকাবাসীর সহযোগিতায় লাশটি পানি থেকে তুলে।

কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলের উদ্ধারকারী দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর কাদির বলেন, ঘটনাস্থলে যাবার আগেই স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দল নিহতের মরদেহ উদ্ধার করে। পরে পারিবারিকভাবে কোন প্রকার অভিযোগ না থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সোমবার রাতেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!