চিলমারী প্রেস ক্লাবের নতুন কমিটি : সভাপতি নুরুল সম্পাদক জিয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

চিলমারী প্রেস ক্লাবের নতুন কমিটি : সভাপতি নুরুল সম্পাদক জিয়া

  • শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
Manual8 Ad Code

কুড়িগ্রামের চিলমারী প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সভাপতি পদে এস, এম নুরুল আমিন সরকার  (দৈনিক সংবাদ) ও সহকারী অধ্যাপক মোঃ জিয়াউর রহমান জিয়াকে (দৈনিক করতোয়া) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (৩১মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত নিবেদিতা সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে চিলমারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সভায় সর্বসম্মতিক্রমে এস, এম নুরুল আমিন সরকার (দৈনিক সংবাদ) কে সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক করতোয়া) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসাইন (দৈনিক মুক্ত খবর ও চ্যানেল ৬৯), সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সুজন (দৈনিক আমার সংবাদ ও আনন্দ টিভি), কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ আনছারী (দৈনিক নয়া দিগন্ত), প্রচার ও প্রকাশনা সম্পাদক কে, এম আনোয়ারুল ইসলাম জুয়েল (দৈনিক দিনকাল), দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবীর (দৈনিক যুগের আলো), কার্যকরী সদস্য পদে নাজমুল হুদা পারভেজ (দৈনিক সমকাল), মোঃ রাশীদুল আলম বাদল (দৈনিক সংগ্রাম), মোঃ মাহমুদুল হাসান আনছারী (দৈনিক আমাদের সময়), মোঃ আবু সাঈদ বাবু (রেডিও চিলমারী) প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!