কমলগঞ্জে ৪৩৩টি মসজিদে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে ৪৩৩টি মসজিদে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ

  • রবিবার, ৭ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন পরিস্থিতিতে উপজেলার ৪৩৩টি মসজিদ সমূহের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার ০৬ জুন বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual2 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরীসহ বিভিন্ন মসজিদের সভাপতি-সাধারন সম্পাদক, ইমাম-মোয়াজ্জ্বেমবৃন্দ।

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৩৩টি মসজিদে নগদ ৫ হাজার টাকা করে মোট ২১ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!