বড়লেখায় দোকান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় দোকান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

  • শনিবার, ১০ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখায় সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় উপজেলার বিভিন্ন বাজারের ১০ ব্যবসায়ীকে ১৬,৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. শামীম আল ইমরান। থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছে।

Manual6 Ad Code

জানা গেছে, করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ রোধে সরকার কর্তৃক জারীকৃত নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রেখে মালামাল বিক্রি করায় উপজেলা সদর, কাঠালতলী বাজার ও দক্ষিণভাগ বাজারের ১০ ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকার কর্তৃক জারীকৃত বিভিন্ন নির্দেশনা মেনে চলতে হবে। সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!