কমলগঞ্জে শিক্ষা উপকরণ সনদ ও অর্থ প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে শিক্ষা উপকরণ সনদ ও অর্থ প্রদান

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের কার্যালয়ে মো. দুরুদ মিয়া ও রেজিয়া বেগম ট্রাস্টের ফাউন্ডার আহমেদ শাফি মিয়া, আহমেদ রেজা মিয়া ও রুমেনা আক্তারের উদ্যাগে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৩০ জুন দুপুরে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইমতিয়াজ আহমেদ বুলবল।

Manual3 Ad Code

গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীবাজার ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান কানাডা প্রবাসী মুক্তিযোদ্ধা মো. দুরুদ মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীবাজার ইউপির প্যানেল চেয়ারম্যান-১ শফিকুর রহমান, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ওবায়দুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ রঞ্জন দাশ, মো. দুরুদ মিয়া এন্ড রেজিয়া বেগম ট্রাস্টের ফাউন্ডার আহমেদ শাফি মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা মখলিছ মিয়া, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল আহমেদ তরফদার, যুবলীগনেতা শিপন আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুল মুবিন ও মহসিন আহমেদ রাজ প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে মুক্তা মল্লিক জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে ভবিষ্যতে একজন জজ হতে চায়। তার এই স্বপ্ন পুরণে মো. দুরুদ মিয়া ও রেজিয়া বেগম ট্রাস্ট সব সময় সহযোগিতা করবে বলে কানাডা প্রবাসী মুক্তিযোদ্ধা দুরুদ মিয়া জানান।

Manual2 Ad Code

উল্লেখ্য, মো. দুরুদ মিয়া এন্ড রেজিয়া বেগম ট্রাস্ট করোনা দুর্যোগে ২০০ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করেছে। শিক্ষাবৃত্তি চালুসহ মানুষের কল্যাণে সবসময় নিরলসভাবে কাজ করবে বলে ট্রাস্টের ফাউন্ডার আহমেদ শাফি মিয়া জানান। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!