বিয়ানীবাজারের শেওলা সীমান্ত : ভারত থেকে যশোরের ভবঘুরে নারী পুরবীর দেশে ফেরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

বিয়ানীবাজারের শেওলা সীমান্ত : ভারত থেকে যশোরের ভবঘুরে নারী পুরবীর দেশে ফেরা

  • বুধবার, ১ জুলাই, ২০২০

Manual6 Ad Code

আব্দুর রব, বড়লেখা, :

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলা পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া বাংলাদেশী ভবঘুরে নারী পুরবী হালদার (৬০) মঙ্গলবার দেশে ফিরেছেন। করিমগঞ্জের সুতারকান্দি ও বিয়ানীবাজারের শেওলা সীমান্তের জিরো লাইনে করোনা স্বাস্থ্যবিধি প্রটোকল সেরে বেলা দুইটায় ভারতের বিএসএফ ও সীমান্ত পুলিশ তাকে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে। সেখান থেকে পুরবী হালদারের ছেলে জয় হালদার মাকে গ্রহণ করেন।

Manual7 Ad Code

বিএসএফ ৭ ব্যাটালিয়ানের সুতারকান্দি কোম্পানি কমান্ডার এনতনি এক.কে, কাছাড় পুলিশের সাব ইন্সপেক্টর মধুসূদন সিনহা এবং সীমান্ত পুলিশের ইন্সপেক্টর আব্দুল ওয়াখিল বিজিবি ৫২ ব্যাটালিয়ানের নায়েক মো. মোশাররফ হোসেন ও ইমিগ্রেশন পুলিশের সাব-ইন্সপেক্টরএসআই মো. আবুল কালামের নিকট পুরবী হালদারকে তোলে দেন।

জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা পুরবী হালদার নিখোঁজ ছিলেন। আসামের কাছাড় জেলার হরিনগর বাজার এলাকায় ভবঘুরে এক মহিলাকে চোঁখে পড়ে ধ্র“ব দাস পুরকায়স্থ নামে এক ব্যক্তির। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন ওই নারী বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। ২৩ জুন পরিচয় নিশ্চিত হওয়ার পর হরিনগর থেকে তাকে উদ্ধার করে কাছাড় পুলিশ। শিলচল মেডিকেল কলেজ থেকে স্বাস্থ্য পরীক্ষা সেরে কাছাড় পুলিশের তত্ত¡াবধানে পুরবী হালদারকে রাখা হয় অসম ইনস্টিটিউট অব নার্সিংয়ে। গুহাটিতে থাকা বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাই কমিশনার তানভীর মনসুর বিষয়টি জেনে সরকারীভাবে তথ্য নিয়ে পুবরীর নাম ঠিকানা নিশ্চিত হয়ে তাকে দেশে পাঠানোর উদ্যোগ নেন। তার তৎপরতায় দীর্ঘদিন ভারতে ভবঘুরে অবস্থায় ঘুরে বেড়ানো পুরবী হালদার অবশেষে মঙ্গলবার দেশে ফিরলেন।

Manual6 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, বিজিবি’র উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশী নাগরিক পুরবী হালদারকে শেওলা সীমান্তে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে। আনুষ্টানিকতা শেষে পুলিশ ওই নারীর ছেলে জয় হালদারের নিকট পুরবী হালদারকে হস্তান্তর করেছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!