বড়লেখায় দেবরের হাতে ভাবি খুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় দেবরের হাতে ভাবি খুন

  • রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

Manual1 Ad Code

ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখার নিউ সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় দেবরের ধারালো অস্ত্রের আঘাতে ভাবি রবিতা বাক্তি (২৩) খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ন’টায় নিহতের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

Manual4 Ad Code

ঘটনার পরই স্থানীয় লোকজন ঘাতক দেবর মিঠুন বাক্তিকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মিঠুন বাক্তি পাক্কা লাইনের মৃত বুলবুল বাক্তির ছেলে।

Manual6 Ad Code

থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, নিউ সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকার বাসিন্দা চা শ্রমিক মিঠুন বাক্তি (৩০) শুক্রবার রাতে মামা ভাগ্য বাক্তিকে অশ্লীল গালিগালাজ করছিল। হামলার চেষ্টা চালালে ভাগ্য বাক্তির ছেলের বউ এক সন্তানের জননী রবিতা বাক্তি তাকে ঠেকাতে যায়। এসময় মিঠুন ধারালো অস্ত্র দিয়ে রবিতার তলপেটে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় চা বাগানের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিতা বাক্তি নিউ সমনবাগ চা বাগানের নিয়মিত শ্রমিক ও পাক্কা লাইনের অটোরিকশা চালক সুষেন বাক্তির স্ত্রী। ভাবিকে খুন করে পালানোর চেষ্টাকালে প্রত্যক্ষদর্শীরা মিঠুন বাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ঘাতকের পারিবারিক সূত্র জানায়, মিঠুন বাক্তি মাদকসেবী। নেশাগ্রস্থ হয়ে উগ্র মেজাজে খুনের ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা।

Manual7 Ad Code

থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিঠুন বাক্তিকে গ্রেফতার করেছে। নিহতের স্বামী সুষেন বাক্তি তার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!