গোলাপগঞ্জে মন্দিরে তরুণীকে ধর্ষণের চেষ্টা : পুরোহিত আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

গোলাপগঞ্জে মন্দিরে তরুণীকে ধর্ষণের চেষ্টা : পুরোহিত আটক

  • রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেটের গোলাপগঞ্জে মন্দিরে তরুণীকে ধর্ষণের চেষ্টা করেছে মন্দিরের এক পুরোহিত। ঘটনাটি উপজেলার বাঘার কালাকোনা গ্রামে।

Manual1 Ad Code

এ সময় ওই তরুণীর চিৎকারে এলাকাবাসী অর্ধনগ্ন অবস্থায় তাকে উদ্ধার করে পুরোহিত গোবিন্দ দাস বাবাজি ওরফে ফরেস্ট চৌহানকে জনতা আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। তিনি তার অপকর্মের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছেন বলে জানা গেছে।

জানা যায়, দীর্ঘ দিন থেকে উপজেলার বাঘার কালাকোনা গ্রামে শ্রীশ্রী গিরিধারী জিও মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছে গোবিন্দ দাস বাবাজি ওরফে ফরেস্ট চৌহান (৪৬) নামে এক পুরোহিত। তিনি টাঙ্গাইল জেলার দেলদোয়ার থানার সিলিমপুর গ্রামের কালু চৌহানের ছেলে।

ওই এলাকার এক তরুণী অন্য দিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় ধর্মীয় শিক্ষালাভের জন্য মন্দিরে তার কাছে যায়। এ সময় মেয়েটিকে মন্দির থেকে জরুরি কাজের কথা বলে ফুসলিয়ে মন্দিরের পাশে নিয়ে যায় পুরোহিত ও তার অপর সহযোগী দিপংকর দেব তপন।

Manual3 Ad Code

সেখানে তারা মেয়েটির মুখে চেপে ধরে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার শুরু করে। এ সময় আশপাশ এলাকার লোকজন ও মেয়েটির আত্মীয়স্বজন এগিয়ে এসে তাকে অর্ধনগ্ন অবস্থা উদ্ধার করেন। পরে ভুক্তভোগী তরুণীর দেয়া তথ্যমতে, মন্দিরের পুরোহিত গোবিন্দ দাস বাবাজি ওরফে ফরেস্ট চৌহানকে এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

Manual3 Ad Code

এ সময় তরুণীকে ধর্ষণের চেষ্টার বিষয়টি পুরোহিত স্বীকার করে। পুরোহিতের অপকর্মের সহযোগী কালাকোনা গ্রামের ছতুল দেবের ছেলে দিপংকর দেব তপন (৩৮) পালিয়ে যায়।

Manual8 Ad Code

ঘটনার পর ভুক্তভোগী তরুণী বাদী হয়ে অভিযুক্ত দুইজনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি দায়ের করেন।

মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!