হাকালুকি হাওরপাড়ে দ্রুত ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

হাকালুকি হাওরপাড়ে দ্রুত ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের

  • মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

Manual2 Ad Code

আব্দুর রব, বড়লেখা ::

Manual4 Ad Code

হাকালুকি হাওরপাড়ে এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। গত ১ সপ্তাহ ধরে কৃষকরা ধান কাটা শুরু করেছেন। শিলাবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দূর্যোগের আশংকা দ্রুত ধান কর্তন সম্পন্ন করতে কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিয়েছে। সোমবার হাওরের বিভিন্ন বোরো ধানের মাঠ পরিদর্শন করে কৃষকদের ধান কাটায় উদ্বুদ্ধ করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার,সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

Manual8 Ad Code

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, বড়লেখায় এবার ৪ হাজার ৯শ’ ৩০ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। ধানের লক্ষমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার মেট্টিক টন। সিংহভাগ বোরোর আবাদ হয়েছে হাকালুকি হাওরপাড়ের তালিমপুর, বর্নি ও সুজানগর ইউনিয়ন এলাকায়। অনুকুল আবহাওয়ার কারণে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে কৃষকরা ধান কাটা শুরু করেছেন। সরেজমিনে হাকালুকি পাড়ের তালিমপুর ইউনিয়নের দশনা ব্রীজ এলাকায় গিয়ে দেখা গেছে কৃষকরা ধান কাটছেন। কৃষক নুর হোসেন, আয়দুল ইসলাম, পাখি মিয়া, রমাকান্ত বিশ্বাস, নুরুল ইসলাম প্রমুখ জানান, গত ৫ বছরের মধ্যে এবার তাদের বোরোর ফলন চেয়ে ভাল হয়েছে। ২৯ ব্রি ধান কাটা শুরু করেছেন। প্রথম দিকে খরায় কিছুটা ক্ষতি করলেও শেষ দিকের বৃষ্টিতে ধানের বেশ উপকার হয়েছে। দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক গরম হাওয়ায় ধান নষ্ট হওয়ার খবর পাওয়া গেলেও হাকালুকি হাওরপাড়ের বোরো ধান নষ্ট হয়নি। চিটার পরিমানও কম। সোমবার বিকেলে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেদুজ্জামান বিন হাফিজ, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ ক্ষেতে গিয়ে তাদেরকে দ্রুত ধান কাটা সম্পন্ন করতে উদ্বুদ্ধ করেছেন।

Manual4 Ad Code

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার জানান, গত ১ সপ্তাহ ধরে বোরো ধান কাটা শুরু হয়েছে। ভাল ফলন হওয়ায় কৃষকরা অত্যন্ত খুশি। দূর্যোগের আশংকা থাকায় মাঠে গিয়ে কৃষকদের দ্রুত ধান কাটা সম্পন্ন করতে পরামর্শ দিচ্ছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!