মানব জমিনের বড়লেখা প্রতিনিধিকে হত্যার হুমকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মানব জমিনের বড়লেখা প্রতিনিধিকে হত্যার হুমকি

  • বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

মানবজমিন ও বাংলা টিভি’র বড়লেখা প্রতিনিধি মো. রুয়েল কামালকে স-মিল থেকে ব্যবসায়ীর কাঠ লুটের সংবাদ প্রকাশের জেরে তাজুল ইসলাম নামক এক যুবক প্রাণনাশের হুমকি দিয়েছে। সে জুড়ী উপজেলার জাঙ্গীরাই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। হুমকির ঘটনায় মঙ্গলবার বিকেলে সাংবাদিক রুয়েল ওই যুবকের বিরুদ্ধে জুড়ী থানায় জিডি করেছেন। পুলিশ অভিযোগের তদন্ত করছে।

Manual5 Ad Code

জানা গেছে, ৩ এপ্রিল দৈনিক মানবজমিন পত্রিকায় ‘চাঁদা না পেয়ে ১০ লাখ টাকার গুঁড়ি নিয়ে গেলেন আওয়ামী লীগ নেতা’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। এর জের ধরে ওই আওয়ামী লীগ নেতার অনুসারী তাজুল ইসলাম সাংবাদিক রুয়েল কামালকে হুমকি-ধামকি দিতে থাকে। তোকে কে সাংবাদিক বানিয়েছে, নিউজ করা শিখাইমু, ইত্যাদি আপত্ত্বিকর শব্দ ব্যবহার করে মোবাইল ফোনে সে সাংবাদিক রুয়েলের হাত-পা কেটে ফেলার এবং বাড়ি থেকে উঠিয়ে নেওয়ার হুমকি দেয়। জুড়ীতে গেলে হত্যা কররে বলেও শাসায়। হুমকি-ধামকির ঘটনায় মঙ্গলবার বিকেলে সাংবাদিক রুয়েল কামাল হুমকি দাতা যুবকের বিরুদ্ধে জুড়ী থানায় জিডি করেছেন।

সাংবাদিক রুয়েল কামাল জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানবজমিনে জুড়ীর আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বস্তুনিষ্ট সংবাদটি প্রকাশ করি। শুধু মানব জমিনে নয়, এ সংবাদটি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকেও ছাপা হয়। এ সংবাদ প্রকাশের জেওে আওয়ামী লীগ নেতার অনুসারী তাজুল ইসলাম আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি আইনের আশ্রয় নিয়েছি।

Manual2 Ad Code

জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বুধবার দুপুরে জানান, মানব জমিনের সাংবাদিককে হুমকির কল রেকর্ড শুনেছেন। তদন্ত চলছে, যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!