বড়লেখায় আমেরিকা প্রবাসীর ফাঁকা বাড়িতে দুর্বৃত্তের হানা : মূল্যবান জিনিসপত্র লুট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় আমেরিকা প্রবাসীর ফাঁকা বাড়িতে দুর্বৃত্তের হানা : মূল্যবান জিনিসপত্র লুট

  • রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখার মহুবন্দ মাইজপাড়া এলাকার আমেরিকা প্রবাসী ছকিয়া বেগমের ফাঁকা বসতবাড়িতে অজ্ঞাত দুর্বৃত্ত্বরা হানা দিয়েছে। কেছি গেট ও ঘরের তালা ভেঙ্গে অজ্ঞাত দৃর্বৃত্ত্বরা ভেতরে প্রবেশ করে দামী আসবাবপত্র, বেচিন, কাচের দ্রব্যসামগ্রী ভাংচুর করেছে। নিয়ে গেছে বিদেশী কম্বল, ডিনার সেটসহ মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী। এঘটনায় ছকিয়া বেগমের ভাগ্নে আবিদুর রহমান বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual5 Ad Code

অভিযোগ সুত্রে জানা গেছে, ছকিয়া বেগম (৬০) স্বপরিবারে আমেরিকায় বসবাস করেন। প্রতিবছর দেশে আসলে বড়লেখার মহুবন্দ মাইজপাড়ায় নিজস্ব বাড়িতে থাকেন। আমেরিকায় থাকায় বাড়িটি বেশিরভাগ সময় ভাড়া থাকে। গত ২-৩ মাস ধরে বাড়িতে কোন ভাড়াটিয়া না থাকায় ফাঁকা ছিল। মাঝেমধ্যে দেখাশুনা করার জন্য ছকিয়া বেগম তার বোনের ছেলে আবিদুর রহমানকে দায়িত্ব দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সে খালার বাসায় গিয়ে বাসার প্রধান কেছি গেটের ও ঘরের তালা ভাঙ্গা দেখতে পায়। ভেতরে গিয়ে দেখতে পায় আলমারি, সোফাসেট, আসবাবপত্রসহ দামী জিনিসপত্র তছনচ ও ভাংচুর করা।

Manual6 Ad Code

আবিদুর রহমান জানান, খালা ফোন করে বাসায় যাওয়ার কথা বলেন। গিয়ে দেখি তালা ভেঙ্গে অজ্ঞাতনামারা ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ব্যাপক ভাংচুর করেছে। অন্তত লাখ টাকার বিদেশী কম্বলসহ ইলেক্ট্রনিক্স সামগ্রী নিয়ে গেছে। ধারণা করছেন মঙ্গলবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে সময় দুর্বৃত্ত্বরা ঘটনাটি ঘটিয়েছে। এব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual3 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!