বড়লেখায় ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকান্ড : অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকান্ড : অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

  • সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউপি কার্যালয় ভবনে রোববার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পাকা টিন সেটের ইউনিয়ন কার্যালয় ভবনের ৫টি কক্ষ, কম্পিউটার, এয়ার কন্ডিশনার, আসবাবপত্রসহ সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ সকল নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

Manual1 Ad Code

ঘটনাটি  দুর্ঘটনা নাকি নাশকতা, এ নিয়েও চলছে নানামূখি জল্পনা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করবেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখেন। বিষয়টি তারা ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনকে জানান। পাশাপাশি তারা ফায়ার সার্ভিসেও খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পাকা টিনসেট ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনের ৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে চেয়ারম্যানের কক্ষ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কক্ষ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালত কক্ষসহ পাঁচটি কক্ষের পাশাপাশি ইউনিয়নের ৫টি কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ সকল নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, ইউনিয়ন পরিষদের পাকা ৫টি কক্ষের আসবাবপত্র, আদালতের এজলাস, কম্পিউটার ও সকল গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ইউনিয়নে ভীড় করেছেন। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র নিতে এসে ফিরে যাচ্ছেন। গ্রাম পুলিশের সদস্যরা পুড়ে যাওয়া নথি নেড়ে ছেড়ে দেখছেন। গ্রাম পুলিশ জমির উদ্দিন জানান, রাতে গ্রাম পুলিশের এক সদস্য ইউনিয়নে ছিলেন। তিনি সকাল সাড়ে ৭টায় ইউনিয়ন থেকে যান। এরপরই হয়তো আগুন লেগেছে বলে মনে হচ্ছে। তবে আগুন কিভাবে লেগেছে তা বলা যাচ্ছে না। গ্রাম আদালত সহকারী আমজাদ হোসেন পাপলু জানান, আগুনে গ্রাম আদালতের এজলাসসহ অনেক গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে গেছে। অনেক বড় ক্ষতি হয়ে গেছে। যা সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়।

Manual6 Ad Code

ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন জানান, সকাল ৮টার দিকে থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার মৌলভীবাজারে যাওয়ার সময় ইউনিয়ন থেকে ধোয়া বের হতে দেখেন আমাকে ফোনে জানান। দ্রুত গিয়ে দেখি সব কিছু পুড়ে ছাই। আগুন কীভাবে লেগেছে তা ঠিক বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। অগ্নিকান্ডে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Manual7 Ad Code

ফায়ার সার্ভিসের স্টশন অফিসার অনুপ কুমার সিংহ জানান, আগুনের সুত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সকালে মৌলভীবাজারের যাওয়ার সময় তালাবদ্ধ ইউনিয়ন অফিস থেকে ধোয়া বের হতে দেখে বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানাই। পাশাপাশি ফায়ার সার্ভিসেও কল দেই। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

ইউএনও মো. শামীম আল ইমরান জানান, দুপুরে উপজেলা চেয়ারম্যানসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেছেন। তিনি এ বিষয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews