বড়লেখায় সাংবাদিক পরিচয়ে হুমকি : থানায় অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় সাংবাদিক পরিচয়ে হুমকি : থানায় অভিযোগ

  • মঙ্গলবার, ৪ মে, ২০২১

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

বড়লেখায় সাংবাদিক পরিচয়ে হুমকি-ধামকি ও হয়রানির অভিযোগে নজরুল ইসলাম (২৬) নামে এক যুবক ও একটি দৈনিকের স্থানীয় প্রতিনিধিকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নজমুল ইসলাম খান। সোমবার (৩ মে) বিকেলে তিনি এ দু’জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual1 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি পৌর শহরের একটি রেস্টুরেন্টে একটি পারিবারিক আকদ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নজমুল ইসলাম খান। এই ছবিটি সংগ্রহ করে নজরুল ইসলাম ও তার সহযোগী গত ২৭ এপ্রিল ফোন করে দক্ষিণভাগ বাজারে নজমুল ইসলাম খানের ব্যবসা প্রতিষ্ঠানে যায়। সেখানে গিয়ে তারা তাদের সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন পরিচয় দেয়। তখন তারা পরিবারিক অনুষ্ঠানের ছবি দেখিয়ে বলে নজমুল ইসলাম খান বাল্যবিবাহ পড়িয়েছেন। এটা ইউএনও, ওসি, ডিসি, এসপি সবাই জানেন। দ্রুত সমাধান না করলে নজমুল ইসলাম খানকে পরদিনই গ্রেফতার করা হবে বলে ভয়ভীতি দেখায়, রাতের মধ্যে তাদের সাথে যোগাযোগ করতে চাপ দিয়ে চলে যায়। এরপর তিনি আব্দুল জলিল নামে ২ নম্বর আসামির এক আত্মীয়ের সাথে যোগাযোগ করে তার বাড়িতে পাঠান। সেখানে ২ নম্বর আসামি বলেন তারা ৩ জন আছেন। এছাড়া ওসি, ইউএনও আছেন। ২০ হাজার টাকা ছাড়া সমাধান করা যাবে না। না হলে নিউজ হবে। তখন টাকা দেওয়ার বিষয়ে আব্দুল জলিল অপারগতা জানালে ২ নম্বর আসামি হুমকি দেয় ২ দিনের মধ্যে নজমুল ইসলাম খানকে জেলে পাঠাবে। এরমধ্যে বিভিন্ন মাধ্যমে টাকা না দিলে গ্রেফতার ও হয়রানি করার হুমকি দিয়ে ভুক্তভোগী নজমুল ইসলাম খানের বক্তব্য না নিয়ে কয়েকটি অনলাইনে সংবাদ প্রকাশ করে কথিত সাংবাদিক নজরুল ইসলাম। এ ঘটনায় গত রোববার নজমুল ইসলাম খান ওই কথিত সাংবাদিক পরিচয় দানকারির সাথে যোগাযোগ করলে সে হুমকি দিয়ে জানায় তার বিরুদ্ধে আরো ২৫টি পত্রিকায় নিউজ আসবে।

Manual2 Ad Code

ভুক্তভোগী নজমুল ইসলাম খান জানান, ‘কিছুদিন আগে আমার হার্টে বাইপাস সার্জারি হয়েছে। পারিবারিক একটি আকদ অনুষ্ঠানের দোয়ার ছবি দেখিয়ে এরা আমাকে ব্লেকমেইল করছিল। সরাসরি প্রশাসনের দোহাই দিয়ে চাঁদা দাবি করে। না দেওয়ায় হুমকি হয়রানি করছে। আমি খোঁজ নিয়ে দেখেছি অনেকের সাথে এরা এসব করে। নিরুপায় হয়ে থানায় মামলা করেছি।’

Manual4 Ad Code

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!