বড়লেখায় মৃত গ্রাহকের ঋণ মওকুফ ও সঞ্চয় ফেরত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় মৃত গ্রাহকের ঋণ মওকুফ ও সঞ্চয় ফেরত

  • শনিবার, ৮ মে, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

বড়লেখায় মানবিক উন্নয়ন সংস্থা পদক্ষেপ দুইজন প্রয়াত গ্রাহকের সমুদয় ঋণ মওকুফ ও তাদের সঞ্চয়ের টাকা ফেরৎ প্রদান করেছে। শুক্রবার বিকেলে পদক্ষেপ কার্যালয়ে সঞ্চয়ের টাকা ফেরৎ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন।

Manual4 Ad Code

দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিনের সভাপতিত্বে ও পদক্ষেপের ব্রাঞ্চ ম্যানেজার আলতাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস, ইউপি মেম্বার মনির হোসেন প্রমুখ।

Manual7 Ad Code

জানা গেছে, বড়লেখার নীলতারা পুরুষ সমিতির সদস্য আব্দুস সবুর মানবিক উন্নয়ন সংস্থা পদক্ষেপ থেকে গত বছরের ৪ ফেব্রুয়ারী ২ লাখ ৫০ হাজার টাকা এবং ২০ ডিসেম্বর আরো ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৩ লাখ টাকা ঋণ গ্রহন করেন। আব্দুস সবুর গত ১৪ জানুয়ারী ১ এক লাখ ২১ হাজার ১০০ টাকা ঋণ রেখে মৃত্যুবরন করেন। অফিসে তার সঞ্চয় জমা ছিল ১৪ হাজার ২শ’ ৭০ টাকা। অপরদিকে কাশফুল মহিলা সমিতির সদস্য রুশনারা বেগমের স্বামী মতিউর রহমান গত ১১ ফেব্রুয়ারি ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ গ্রহন করেন। সদস্যের প্রধান উপার্যনকারী ব্যক্তি মতিউর রহমান গত ১৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালীন তার সমুদয় ঋণই অপরিশোধিত ছিল। তার জমাকৃত সঞ্চয় ১২ হাজার ২শ’ ১০ টাকা। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এনজিও সংস্থাটি এ দুই প্রয়াত গ্রাহকের ঋণের সমুদয় টাকা মওকুফ করে তাদের মনোনিত ব্যক্তিদের নিকট সঞ্চয়ের টাকা ফেরৎ দিয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!