পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ১৭শত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ১৭শত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

  • রবিবার, ৯ মে, ২০২১

Manual4 Ad Code
বড়লেখা প্রতিনিধি ::
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।  আজ তাঁর নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার ১ হাজার ৭ শত পরিবারের মাঝে প্রায় ১৪ লক্ষ টাকা সমপরিমানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি সয়াবিন তেল প্রদান করা হয়।
Manual8 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের মানুষকে সকল প্রকারে সহায়তা করছে। মন্ত্রী এসময় অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়ানোর জন্য বেসরকারি সংগঠন ও বিত্তবান মানুষদের প্রতি আহবান জানান।

বড়লেখা উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র মোঃ আবুল ইমাম আহমদ কামরান চৌধুরী,  উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দীন এবং জুড়ী উপজেলায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews