বড়লেখায় ১৮৫০ পিস ইয়াবাসহ আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় ১৮৫০ পিস ইয়াবাসহ আটক ২

  • সোমবার, ১০ মে, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলায় ১৮৫০ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-৯। র‌্যাবের দাবি, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। শনিবার বিকেলে উপজেলার উত্তর লঘাটি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নোমান হোসেন (৩১) ও রিপন আহমদ (২৯)। তারা দুইজনই বড়লেখা উপজেলার বাসিন্দা। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাব-৯ এর এএসপি ওবাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তাদের একটি দল বড়লেখার উত্তর লঘাটি গ্রামে অভিযান চালায়। এ সময় ১৮৫০ পিস ইয়াবাসহ নোমান হোসেন ও রিপন আহমদকে আটক করা হয়। তাদেরকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে বড়লেখা থানায় মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার যুবকদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ১৮৫০ পিস ইয়াবাসহ বড়লেখার ২ যুবককে র‌্যাব-৯ আটক করে থানায় সোপর্দ করে। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews