কমলগঞ্জে ৩১শ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে ৩১শ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

  • বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

করোনা ভাইরাস (কোভিড-১৯) দুর্যোগে ক্ষতিগ্রস্থ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩১০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ০২ জুলাই সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী উপহার হিসেবে ১০ কেজি করে চাল ৩১০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual1 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আছাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মুন্সীবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে করোনা ভাইরাস (কোভিড-১৯) দুর্যোগে ক্ষতিগ্রস্থ কমলগঞ্জ উপজেলার সকল ট্রাক শ্রমিক/লরী, পল্লীবিদ্যুৎ সমিতি, তাঁত শিল্প শ্রমিক, মৌলভীবাজার জেলা সড়ক পরিবগন শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ শাখা, উপজেলা সদর সিএনজি গ্রুপ পরিচালনাকমিটি, পিকআপ শ্রমিক, ডেকোরেটার্স কারিগর সমিতি, অটো মোবাইল মটর মেকানিক ইউনিয়ন, টমটম, রিক্সাচালকসহ সর্বমোট ৩১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে স্ব স্ব সংগঠনের সভাপতি-সম্পাদকের বিতরণের জন্য চাল হস্তান্তর করা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!