বড়লেখায় পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

  • রবিবার, ১৬ মে, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় পুকুর থেকে জিনুতি বেগম (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।  শনিবার (১৫ মে) রাত আটটার দিকে বড়লেখা পৌরসভার মুছেগুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জিনুতি বেগম পুকুরের পানিতে ডুবেই মারা গেছেন। নিহত জিনুতি বেগম বড়লেখা পৌরসভার মুছেগুল গ্রামের মৃত কুরবান আলীর মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে ভাইপো লোকমান হোসেনের বাড়িতে থাকতেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিনুতি বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। শনিবার (১৫ মে) সন্ধ্যায় একা বাড়ির পাশে পুকুরে তিনি গোসল করতে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। স্বজনরা তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। রাত আটটার দিকে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।

Manual5 Ad Code

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ আহমদ রোববার বিকেল সাড়ে তিনটায় বলেন, নিহত জিনুতি বেগমের স্বজনরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এছাড়া তিনি কানেও কম শুনেন। তিনি প্রতিদিন সন্ধ্যার দিকে গোসল করেন। শনিবার সন্ধ্যায় পুকুরে গোসল করতে গিয়ে বাড়িতে ফেরেননি। পরে পুকুরে তার লাশ ভেসে ওঠে।

Manual3 Ad Code

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে ডুবেই তিনি মারা গেছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!